মুন্সীগঞ্জে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত-৬

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সল বিপ্লবের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন আহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চরচাষী এলাকার এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন,মহিউদ্দিন মোল্লা (৪২), মোশাররফ হোসেন (৪৮), নিজা মিয়া (৫৬), মো. মোকলেছ মিয়া (৪২), হেলাল উদ্দিন সরকার (৪১) ও মুক্তার হোসেন (৪১)। তাদের সবার বাড়ি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে।

শিরোনাম