অনলাইন ডেস্ক
টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে যুবলীগ নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে বাঘিল ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে সোমবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।