খুলনায় মৃত ব্যক্তিদের কবর থেকে উঠে এসে ভোট না দেওয়ার শপথ নিলো বিএনপি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
মৃত ব্যক্তিদের কবর থেকে উঠে এসে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছে খুলনা বিএনপি। বুধবার দুপুরে খুলনা নগরের টুটপাড়া কবরস্থানে মৃত ব্যক্তিদের উদ্দেশে এমন শপথবাক্য পাঠ করান দলটির নেতারা। পরে টুটপাড়ার দিলখোলা সড়কে এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেন বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা বলেন, এই সরকারের ভোট জালিয়াতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন সময় কবরবাসীকে জীবিত দেখিয়ে জাল ভোট দেওয়া হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনেও কবরবাসীর ভোট নিয়ে টানাহেচঁড়া করা হতে পারে। এ জন্য মৃত ব্যক্তিরা যাতে কবর থেকে এসে ভোট না দেন, সে জন্য তাঁদের উদ্দেশে শপথবাক্য পাঠ করানো হয়েছে।

শিরোনাম