লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
অবশেষে লক্ষ্মীপুর-৩ আসনের জাপা প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। সুষ্ঠু পরিবেশ না থাকা ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন।

বৃহস্পতিবার বিকালে জেলা শহরের ঝুমুর এলাকায় তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, সারা দেশে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। লক্ষ্মীপুরের সাধারণ মানুষ নির্বাচন থেকে বিমুখ হয়ে পড়েছে, শুধুমাত্র বিশেষ সুবিধাভোগী কিছু লোক নির্বাচনের মাঠ গরম রেখেছে। এ ছাড়াও তিনি অভিযোগ করে আরও বলেন, নির্বাচনে কালো টাকার ব্যাপক ছড়াছাড়ি হচ্ছে। কালো টাকার প্রভাবে কেন্দ্রে এখন এজেন্ট দেয়া যাচ্ছে না।

শিরোনাম