চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ,বেশিরভাগ কেন্দ্র ফাঁকা

সংবাদ জমিন ডেস্কঃ
সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।আজ সকাল থেকে তীব্র শীত ও কুয়াশার কারনে ভোটকেন্দ্রে ভোটার আসছেন কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে সবাই মনে করছেন।

নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পেছনে ফেলে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শিরোনাম