স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে আনসার ভিডিপির এক সদস্য আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন।
রোববার (৭ জানুয়ারি) ভোরের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।