রাশিয়ার নির্বাচন কমিশনার বললেন অবাধ ও বিশ্বাসযোগ্য ভোট হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
ভোট পর্যবেক্ষণ শেষে রাশিয়ার নির্বাচন কমিশনার আন্দ্রে ওয়াই শুটব বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটাভুটি অবাধ ও স্বচ্ছ হয়েছে। বিশ্বাসযোগ্য উপায়েই নির্বাচনটি সম্পন্ন হয়েছে। ভোটের পরিবেশ এবং আয়োজন চমৎকার ছিল বলেও মন্তব্য করেন তিনি। রোববার সন্ধ্যায় পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এভাবেই ভোট পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করেন মস্কোর ওই প্রতিনিধি।
রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের অভিজ্ঞতা শেয়ার করে রুশ নির্বাচন কমিশনার বলেন, আমি বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে হয়েছে। আর নির্বাচনের আয়োজনও ছিল চমৎকার। সামগ্রিকভাবে নির্বাচনের আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, যা প্রশংসনীয়।