নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংস

স্টাফ রিপোর্টারঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সোমবার দুপুরে জাপান রাষ্ট্রদূত ও দেশটির পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

যেখানে বিকাল ৩টা পর্যন্ত ভোট পড়েছিল ২৭ শতাংশ সেখানে শেষ ঘন্টায় ১৩ শতাংশ ভোট পড়েছে। অস্বাভাবিক ফল নিয়ে নানা মহলে সমালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সিইসির কাছে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, যখন ২টা কিংবা ৩টায় তথ্য দেয়া হয় সেটা কোনোভাবেই সঠিক নয়। যখন রাত ১০টায় বলি, তখন সব তথ্য চলে আসে এবং সঠিক তথ্যটি জানা যায়। এখন যেটি দাঁড়িয়েছে সেটি হলো ৪১.৮ শতাংশ। কারো যদি সন্দেহ থাকে তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে বলে জানান তিনি।

শিরোনাম