কলাপাড়া(কুয়াকাটা)প্রতিনিধিঃ
কুয়াকাটায় কর্মরত মানবজমিন ও বিজয় টিভির প্রতিনিধি এবং কুয়াকাটা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক হোসাইন আমিরকে মহিপুর থানা পুলিশ কর্তৃক মারধরের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিনদিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ পাঠাবেন। পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এটি আশ্বস্ত করেছেন। গতকাল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার মো. জুবায়ের আহমেদের নেতৃত্বে এ তদন্ত কমিটি ইতিমধ্যে মাঠে নেমেছে।