জানা যায়, খুদুকখালী গ্রামের ৯নং ওয়ার্ডের এক নম্বর পাড়ার বাসিন্দা দুলা মিয়া তার লবণ মাঠে পানি উত্তোলনের জন্য একটি নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। নলকূপে পাইপ ঢুকানোর কাজ শুরু করলে তিনি নলকূপের পাশে একটি ছিদ্র দিয়ে বাতাসের আওয়াজ শুনতে পান। পরে স্থানীয় লোকজনকে ডেকে তিনি দিয়াশলাই দিয়ে নলকূপের মুখে আগুন দিলে তা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এ খবর চারদিকে ছড়িলে পড়লে স্থানীয় লোকজন তা দেখতে ভিড় জমান।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশীদ বলেন, নলকূপে পাইপ সংযোগকালে পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বাতাসের শব্দ পাই। এ সময় দিয়াশলাই জ্বালিয়ে দেয়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিষয়টি আমি ইউএনও ও বাঁশখালী থানাকে অবগত করেছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার বলেন, ছনুয়ায় গ্যাসের সন্ধান সম্পর্কে স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন। বিষয়টি ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।