সিংগাইরে কাঞ্চননগরে মহিলা খুন, গ্রেপ্তার-৩

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামের সাফিয়া আক্তার লক্ষ্মী (৫৬) নামে এক মহিলা খুনের ঘটনায় মানসিক ভারসাম্যহীন পুত্র রতনসহ (৩৬) প্রতিবেশী বিল্লাল মোল্লা (৬০) ও সাইয়েদ মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতের পাঠানো হয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়া নিশ্চিত করেন।

শিরোনাম