ঝিনাইদহে স্বামীর হাতে প্রাণ গেল স্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদরের কোরাপাড়া গ্রামের স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিলা খাতুন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রানা হোসেনেকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিলা খাতুন কোরাাপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে।

জানা যায়, কোরাপাড়া গ্রামের ভ্যানচালক শরিফুল ইসলামের মেয়ে নিলা খাতুনের এক বছর আগে শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানা হোসেন (২৫)এর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল।

ঝিনাইদহ সদর থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম