কুড়িগ্রামের রাজীবপুরে চালককে হত্যা,অটো ছিনতাই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের স্লুইস গেইট এলাকায় এনামুল হক (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কের পাশের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। নিহতের বাড়ি পার্শ্ববর্তী রৌমারী উপজেলায়।

রাজীবপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) আশিকুর রহমান বলেন, প্রথমে একটি ডেড বডি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের বাড়ি রৌমারীতে। তিনি অটোচালক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটো চুরি বা ছিনতাই করার উদ্দেশ্যে তাকে কোনো কিছু খাওয়ায়ে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম