চাটখিলে টাকার অভাবে জোড়া লাগানো দুই শিশু কন্যার চিকিৎসা দিতে পারছে না মা-বাবা

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের উত্তর বদলকোট গ্রামের মাহবুবুর রহমানের মেয়ে আফরোজা সুলতানা মেঘলা জোড়া লাগানো দু’কন্যা শিশুর জন্ম দিয়ে বিপাকে পড়েছে। ২৬ জানুয়ারি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে জোড়া লাগানো ২টি জমজ কন্যাশিশুর জন্ম হয়। শিশু দুটির নাম রাখা হয় মাইমুনা ও মরিয়ম।

রবিবার বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে টাকার অভাবে জোড়া লাগানো শিশুদেরকে ঢাকায় নেয়া যাচ্ছে না। তারা বর্তমানে চাটখিলে বদলকোট গ্রামে নানার বাড়িতে রয়েছে।

শিরোনাম