ফরিদপুরে তুচ্ছ ঘটনায় যুবকের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে মারধরের ঘটনায় সোবহান মণ্ডল নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ১১টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোবহান মণ্ডল মুরারিদহ গ্রামের মৃত মদন মণ্ডলের ছেলে।

জানা যায়, গত রোববার বিকালে নিহতের স্ত্রী বাগানের পাতা পরিষ্কার করা নিয়ে প্রতিবেশী কছিমুদ্দিনের পরিবারের কথাকাটি ঘটে। ওই বাগানের জায়গাজমি নিয়ে উভয় পক্ষের মামলা-মোকদ্দমা রয়েছে। এ সময় স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। গতকাল সকাল ১১টার দিকে সোবহান চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু তাকে গালিগালাজ করে। একপর্যায়ে তাকে মারপিট করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম