জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় শুরু হলো ডা. সাবরিনার বিচার

সংবাদ জমিন ডেস্কঃ
জাতীয় পরিচয়পত্র জালিয়াতির মামলায় ডা. সাবরিনার বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন।

এ সময় ডা. সাবরিনা আদালতে উপস্থিত থেকে নিজেকে নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার চান। আসামিপক্ষের আইনজীবী মো. ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২০ সালের ৩০ আগস্ট ডা. সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া।

শিরোনাম