কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় ছেলের মৃত্যুর সংবাদ শুনে দুই ঘণ্টা পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায়। ছেলের মৃত্যু সংবাদ শুনে শোক না সইতে পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা দুই ঘণ্টা পর মারা যান বলে জানা গেছে।

মৃতরা হলেন,উপজেলা ছেঁউড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মণ্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)। জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাসায় অসুস্থ হন ছেলে আবিদুল। পরে আবিদুলের ছেলে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিছুক্ষণ পরে আবিদুলের অবস্থা খারাপ হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ছেলের মৃত্যুর সংবাদ শুনে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তিনিও মৃত্যুবরণ করেন।

শিরোনাম