আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যা করলেন স্বামী,ভাইকে ছুরিকাঘাত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মেহেদীর রং না শুকাতেই লাশ হলেন নববধূ তাছলিমা আক্তার। বিয়ের ৪ দিন পর পাষণ্ড স্বামী তাকে গলা কেটে হত্যা করেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ায় স্বামী আব্দুল হামিদ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। এ ঘটনা টের পেয়ে বড় ভাই আব্দুল হানিফ এগিয়ে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আব্দুল হামিদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. নূরে আলম বলেন, দুপুরে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। রক্তাক্ত অবস্থায় নববধূ বিছানায় পেয়েছি। মরদেহের সুরতহাল করা হয়েছে। আসামিকে ধরার জন্য বাইপাস সড়ক ও সীমান্ত এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।