দেশের কয়েকটি জেলায় অনুভূত হলো ভূমিকম্প

স্টাফ রিপোর্টার|
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৮টা ৬ মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রাজশাহী, নাটোর, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ৩ থেকে ৪ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের বারইপাড়া নামক স্থানে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

শিরোনাম