বগুড়ায় সাংবাদিকের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার নিয়ে তোলপাড়

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
জাতীয় দৈনিক ভোরের কাগজ এর বগুড়ার আদমদিঘী উপজেলা প্রতিনিধি ও দৈনিক বগুড়ার সাবেক প্রতিনিধি এবং জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু’র (৫২) দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় আদমদিঘী উপজেলার মুরইল ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে তার মরদেহ পাওয়া যায়। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক। কেউ বলছেন সড়ক দুর্ঘটনা আবার কেউ বলছেন তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছেন। নিহত মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ছেলে মেজবাহ জানান, তাদের আদমদিঘী উপজেলার উজ্জ্বলতা গ্রামে একটি পিকনিকের আয়োজন ছিল। পিকনিক শেষে সম্পর্কে এক ভগ্নিপতি আতোয়ার রহমানকে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে মোটরসাইকেল যোগে রাখতে যান মঞ্জু।

এরপর আর বাড়িতে না আসলে রাত পৌনে ১২টার দিকে উল্লেখিত স্থানে দ্বি-খণ্ডিত লাশ হিসেবে পড়ে থাকার খবর পায় পুলিশ।এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী এর সাথে কথা বললে তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে সাংবাদিক মঞ্জু সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।নিহত মনজুরুল ইসলাম মঞ্জু আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বগুড়ায় ভোরের কাগজের প্রতিনিধি বাদল চৌধুরী, মুহাম্মাদ আবু মুসা, ইউনুছ উদ্দীনসহ অন্যান্য প্রতিনিধি। জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে সুষ্ঠু তদন্ত করে ঘটনার রহস্য বের করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শিরোনাম