বড়ভাইকে খুনের পর আত্মগোপনে ছোট ভাই, তাবলীগ জামাত থেকে গ্রেফতার

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মনোহরদীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাইয়ের বল্লমের আঘাতে বড় ভাই আহসান উল্লাহ মোল্লা (৫৫) খুন হয়েছেন। ঘটনার পর আত্মগোপনে থাকা ঘাতক ছোট ভাই আওলাদ হোসেন মোল্লাকে (৫০) ৩ মাস পর তাবলীগ জামাত থেকে গ্রেফতার করেছেন মনোহরদী থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের মৃত. হেলাল উদ্দীন মোল্লার ছোট ছেলে আওলাদ হোসেন মোল্লা (৫০) ও বড় ছেলে আহসান উল্লাহ মোল্লার জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। বিরোধের জেরে গত বছরের ৯ই নভেম্বর ছোট ভাই আওলাদের বল্লমের আঘাতে বড় ভাই আহসান উল্লাহ গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা চলা অবস্থায় মারা যায়। ঘটনার পর থেকেই আওলাদ পলাতক ছিলেন। ১২ ফেব্রুয়ারি রাতে তাবলীগ জামাতে সফররত অবস্থায় নড়াইল সদর উপজেলার সীমাখালি এলাকার একটি মসজিদ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়।

শিরোনাম