বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় রায়হান মিয়া নামক এক এসএসসি (দাখিল) পরীক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হয়েছেন ওই শিক্ষার্থীর বাবা স্কুলশিক্ষক হাবিবুর রহমান। তাদের বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নয়াপাড়া গ্রামে বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত রায়হান উপজেলার আফাজ উদ্দিন দারুল উলূম দাখিল মাদ্রাসার ছাত্র। আজকে (গতকাল) তার গণিত বিষয়ে পরীক্ষা ছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা যায়নি।

শিরোনাম