মুনাসীগঞ্জে পুলিশ পরিচেয়ে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পুলিশের পোশাক পরে সড়কের উপর চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় জহিরুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া সেতু এলাকা থেকে এই ঘটনা ঘটে। এ সময় ডাকাতির সঙ্গে জড়িত আরও ৬ জন পালিয়ে যায়। গ্রেপ্তার হাওয়া জহিরুল ইসলাম মুন্সীগঞ্জের সদর উপজেলার কালিরচর এলাকার মোহাম্মদ ব্যাপারী ওরফে মাহমুদ চোরার ছেলে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, এ ঘটনায় গতকাল টঙ্গিবাড়ী থাকায় একটি ডাকাতি মামলা হয়েছে। ১ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

শিরোনাম