নির্বাচন নিয়ে মানুষের নেতিবাচক মনোভাব দূর করতে হবে : মেনন

নিজস্ব প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হলেও নির্বাচন নিয়ে মানুষের অনাস্থা দূর করা যায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

তিনি বলেন, নানা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনটি হয়ে যাওয়া দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং অসাংবিধানিক ধারার বিরুদ্ধে বিশেষভাবে মার্কিন সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের বিরুদ্ধে একটি রাজনৈতিক বিজয়। তবে এ কথা সত্য যে, নির্বাচন সম্পর্কে জনমানুষকে যে অনাস্থাবোধ তা দূর করা যায়নি।

মঙ্গলবার জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শিরোনাম