এলপিজির দাম আরেক দফা বাড়লো

নিজস্ব প্রতিনিধিঃ
এলপিজির দাম আরেক দফা বাড়লো।ফের বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৮ টাকা বৃদ্ধি করে এক হাজার ৪৮২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার বিইআরসির কার্যালয়ে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো. নুরুল আমিন। আজ সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে। ফের গ্যাসের দাম বাড়ায় উদ্বিগ্ন হয়ে পড়লো ক্রেতা সাধারণ।

শিরোনাম