মানিকগঞ্জে আবারো কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় তোলপাড়

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে আবারো একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চলছে তোলপাড়।

জানা গেছে, শনিবার (২ মার্চ) রাতে উপজেলার বরংগাইল জান্নাতুল বাকি কবরস্থানে কবর খুঁড়ে কে বা কারা ১৮টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়। রোববার সকালে স্থানীয়রা এ ঘটনা টের পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য,এর আগে জেলার বিভিন্ন স্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।কি কারণে এসব কঙ্কাল চুরি হচ্ছে তা নিয়ে জনমনে চলছে কৌতুহল। ছবি-সংগৃহীত

শিরোনাম