সিংগাইরে রায়দক্ষিণে ৮ম শ্রেণীর ছাত্র জাহিদ ৭ম শ্রেণীর ছাত্রী নিয়ে উধাও
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে রায়দক্ষিণ কোহিনূর মেমোরোরিয়াল উচ্চ ব্যিালয়ের ছাত্র ও রায়দক্ষিণ গ্রামের হেবলু নাপিতের বখাটে পুত্র জাহিদ(১৫) একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী এবং বাটি গ্রাম নিবাসী জনৈকা কন্যা(১৩)কে নিয়ে উধাও হয়ে গেছে।এ ঘটনায় ঐ ছাত্রীর পক্ষ থেকে অভিযোগ দাখিল করা হয়েছে বলে এলাকাবাসী নিশ্চিত করেছে।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উধাও হওয়া জাহিদ, স্কুল ছাত্রী,জাহিদের পিতা হেবলু,হেবলুর স্ত্রীকে খুঁজছে।
জানা গেছে,ঐ ছাত্রীর সাথে জাহিদের ছোট বোনের সাথে বান্ধবী হিসেবে তাদের বাড়িতে যাতায়াত করতো।এ সুযোগে কন্যাটিকে প্রেমের প্রলোভনে উত্যক্ত করতো।সম্প্রতি হঠাৎ তারা এলাকা থেকে উধাও হয়ে যায়।এরপর থেকে চলছে তোলপাড়, উত্তেজনা।এলাকাবাসীর অভিযোগ,হেবলু ও তার স্ত্রী জরিনার ইন্ধনে এ ঘটনা ঘটিয়েছে পুত্র জাহিদ। সে কিশোর গ্যাং এর সদস্য।মাঝে-মধ্যে মারামারি করে এলাকায় হৈচৈ ফেলে দেয়।মা-বাবা কোন শাসন করে না।বরঞ্চ উস্কে দেয়। স্কুল ছাত্রী কি প্রেমের টানে জাহিদের সাথে চলে গেছে নাকি তাকে অপহরণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান,স্কুল ছাত্রী ও ছাত্রকে উদ্ধারের জোর চেষ্টা চলছে।