পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে পাকড়াও শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে মাঠ পর্যায়ের পরীক্ষার যাচাই-বাছাইয়ের পর লিখিত পরীক্ষা দিতে গিয়ে ইয়াকুব আলী সাদ্দাম (৩০) নামে ওই যুবককে আটক করা হয়। সে রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স শেষ করেছে। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গুরজী গ্রামের লুৎফর রহমানের ছেলে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান,তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শিরোনাম