কুমিল্লা সিটি উপনির্বাচনে গোলাগুলি, গুলিবিদ্ধ-২

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ ও দুইজন আহত হয়েছেন। এছাড়া ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগ সমর্থিত বাস প্রতীকের সমর্থকেরা টেবিল ঘড়ি ও ঘোড়া প্রতীকের পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোটগ্রহণ চলাকালে ১৯ নম্বর ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটে। নিজে ভোট দেয়ার পর ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার অভিযোগ করেন, ১৯ নম্বর ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোলাগুলি হয়েছে। তার দুই সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন।

এর আগে কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠে। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর এমন অভিযোগ করেন তারা।

শিরোনাম