যুক্তরাষ্ট্রের ত্রাণ, কেড়ে নিলো প্রাণ

সংবাদ জমিন,আন্তর্জতিক ডেস্কঃ
উত্তর গাজায় আকাশপথে ত্রাণ পৌঁছে দেয়ার কাজ চলছিল। বিমান থেকে প্যারাশুটে করে ঘন বসতিপূর্ণ এলাকায় ফেলা হচ্ছিল একের পর এক খাবারের প্যাকেট। তখনই ঘটে যায় বিপর্যয়।

প্যারাশুট না খোলায় একটি বড় মাপের খাবারের প্যাকেট রকেটের গতিতে আছড়ে পড়ে আল শাতি শরণার্থী শিবিরের একটি বাড়িতে। এই ঘটনায় প্রাণ হারান অন্তত পাঁচজন। আহত হন কমপক্ষে ১০। তাদের গাজা সিটির আস শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর গাজায় কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন, সেখানে তারা তাদের বাড়ির ধ্বংসাবশেষের মধ্যে বসবাস করছেন। পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ বা অন্য কোনো মৌলিক পরিষেবা ছাড়াই।

ক্যাম্পের একজন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আল-গৌল বলেছেন যে, তিনি এবং তার ভাই “এক ব্যাগ ময়দা” পাওয়ার আশায় প্যারাসুটের দিকে তাকিয়ে বসেছিলেন।

শিরোনাম