সুপ্রিম কোর্ট বার নির্বাচন,সহকারী অ্যাটর্নি জেনারেলসহ ৫ জন রিমান্ড

সংবাদ জমিন ডেস্কঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৫ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার এ আদেশ দেন। প্রত্যেক আসামিকে ৩ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত ৫ জন হলেন,সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল কাজী বশির আহমেদ, আইনজীবী ওসমান চৌধুরী, হাসানুজ্জামান, তরিকুল ইসলাম ও এনামুল হক। এদের মধ্যে আইনজীবী ওসমান চৌধুরী বিএনপি সমর্থক বাকিরা সরকার সমর্থক স্বতন্ত্র প্রার্থী এডভোকেট নাহিদ সুলতানা যুথীর সমর্থক।

শিরোনাম