সুপ্রিম কোর্ট বার নির্বাচনে খোকন সভাপতি,সম্পাদক মঞ্জুরুল হক

নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী শাহ মঞ্জুরুল হক।

সমিতির ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থকরা আরও ৩টি কার্যকরী কমিটির সদস্য পদেও জয় লাভ করেছেন। অন্যদিকে দুটি সহসভাপতি, দুটি সহসম্পাদক, কোষাধ্যক্ষ ও আরও ৪টি কার্যকরী কমিটির সদস্য পদসহ মোট ১০ পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক সাদা প্যানেলের প্রার্থীরা । রোববার রাত সোয়া ১টার দিকে সমিতির নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ ফলাফল ঘোষণা করেন। গণনা শেষের কয়েকঘণ্টা পর এ ফল ঘোষণা করা হলো।

শিরোনাম