সিংগাইরে মধুরচরে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামর্ত্তিা ইউনিয়নের মধুরচর গ্রামে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।
জানা গেছে,ঐ গ্রামের মৃত ইন্তাজ মুন্সীর বড় ছেলে ইসলাম মুন্সী(৬৫) ও ছোট ছেলে কহেল মুন্সী(৬০)এর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।রোববার(১০ মার্চ) দুপুরে বিরোধকৃত জমিতে কহেল ও তার বিদেশ প্রত্যাগত পুত্র শাহানূর কাজ করতে গেলে বড় ভাই ইসলাম মুন্সী, তার ছেলে হৃদয়, স্ত্রী কুলসুম, মেয়ে রোজিনা ও নাতনি কণক সশস্ত্র অবস্থায় কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরের উপর হামলা চালায়।এতে কহেল,পুত্র শাহানূর গুরুতর আহত হন।হামলা থেকে রেহাই পায়নি কহেলের অসুস্থ্য স্ত্রী সাফিয়া খাতুনও।গুরুতর আহত কহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ছেলে ও স্ত্রীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।দীর্ঘক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কহেল সোমবার সকালে মারা যান।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা জানান,আমি এ ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়ে এর ন্যায় বিচার প্রার্থনা করছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ওসি জিয়ারুল ইসলাম জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছবি-সংগৃহীত