সংবাদ জমিন ডেস্কঃ
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে সমান ভোট পেয়েছেন সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফলে সোহেল হায়দার চৌধুরী ও সাজ্জাদ আলম খান তপু পেয়েছেন ৮১২ ভোট। সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন ৬৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জিহাদুর রহমান জিহাদ পেয়েছেন ৫৯২ ভোট।