এবার ফেসবুকে পোস্ট দিয়ে জবি ছাত্রীর আত্মহত্যা!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
এবার শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।শুক্রবার(১৫ মার্চ) রাতে কুমিল্লা সদর হাসপাতালের রাত্রিকালীন দায়িত্বে থাকা ডাক্তার জুবায়ের তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার পর তার গলায় একটি দাগ (রশ্মি) দেখতে পারি এবং তার দেহ নিথর অবস্থায় ছিল। আমরা মৃত অবস্থায় তাকে পেয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এর আগে শুক্রবার রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য আম্মান সিদ্দিকী নামে তার এক সহপাঠীকে দায়ী করেছেন। একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।এদিকে এ ঘটনার পর ক্যাম্পাস এখন উত্তাল।বিক্ষোভ মিছিল-সমাবেশে শিক্ষার্থীরা অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, নতুন দায়িত্ব নেয়ার পর পূ্র্বের ঘটনা নিয়ে নিয়ে অবগত ছিলাম না। আমি দায়িত্ব নেযার পর সে যদি আসতো তাহলে আমি ভিসি ম্যামের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিতাম। বিষয়িট নিয়ে আমি অত্যন্ত দুঃখিত।

শিরোনাম