সিংগাইরে দুঃসময়ের সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা তপু আর নেই

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাবেক একাধিকবার নির্বাচিত তুখোড় ও সফল সভাপতি এবং পৌরসভার গোলড়া মহল্লা নিবাসী তবিবুর রহমান তপু আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে,হাসপাতাল থেকে ফেরত দেয়া হয়েছিল তাকে।রোববার(১৭ মার্চ) আনুমানিক বেলা ৩টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।দুঃসময়ের ছাত্রলীগের প্রাণ পুরুষ ছিলেন তিনি।তিনি পরিবার-পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।এ দিকে তপুর মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।সোস্যাল মিডিয়ায় চলছে তোলপাড়।

শিরোনাম