ময়মনসিংহে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই,গ্রেপ্তার-৩

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের তিন সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের মামলায় মা ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।দুই দিন আগে সোমবার রাতে যৌথ অভিযান চালিয়ে ত্রিশাল ও ভালুকা উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া গ্রামের প্রয়াত ফজলুল হকের স্ত্রী বেদেনা আক্তার (৫৯), তার দুই ছেলে হারুন মিয়া (৪৪) ও মো. নাঈম (২৫)।আহত এএসআই ইসমাঈল হোসেন, গোলাম রসুল ও রকিবকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিরোনাম