সিংগাইরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে,নিহত-১,আহত-২

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাটি ভর্তি একটি ট্রাক খাদে পড়ে যাওয়ায় চালক নিহত হয়েছে।আহত হয়েছে নিহত চালকের ২ সহকারী।

জানা গেছে, উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইর্তা এলাকায় বুধবার(২০ মার্চ)দুপুরে মাটি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।এতে ট্রাক চালক ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ওবায়দূর রহমানের ছেলে মোঃ মোসাদ্দেক আলী মারা যায়।দুর্ঘটনায় আহত হয় রাজবাড়ি উপজেলার গোয়ালন্দ গ্রামের ফজলুর ও সাতক্ষীরা জেলার কাদাঘাটি গ্রামের সোহাগ রানা।

শিরোনাম