নোয়াখালীতে স্ত্রীর হাতে স্বামী খুন

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে অণ্ডকোষ টিপে ওমান প্রবাসী স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। নিহত ইলিয়াছ হোসেন (৩৫) উপজেলার পরকোট ইউনিয়নের উত্তর রামদেবপুর গ্রামের ঘাসি বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে এবং ২ সন্তানের জনক ছিলেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক ফাতেমা আক্তার সোনিয়া (২৫) ফেনী জেলার ছাগলনাইয়ার পাঠান নগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের আহসান উল্যার মেয়ে। জানা যায়, ওমান থেকে গত ৪ঠা ফেব্রুয়ারি দেশে আসেন ইলিয়াছ। ছুটি শেষে রোজার ঈদের পরে পুনরায় তার ওমান চলে যাওয়ার কথা ছিল। সাত বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। শুক্রবার জুমার নামাজ পড়ে তিনি বড় ভাই আব্দুল মতিনের সঙ্গে বাড়িতে ফিরেন। এনিয়ে বউয়ের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সোনিয়া স্বামীর অণ্ডকোষ টিপে ধরলে অজ্ঞান হয়ে যায়।

শিরোনাম