গভীর বন থেকে শিয়াল-কুকুরে খাওয়া লাশ উদ্ধার করলো পুলিশ!
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মনোয়ারা বেগম (৬০) নামের এক নারীর ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের মণ্ডলের মোড় এলাকার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। মনোয়ারা সদর উপজেলার পিরুজালীর ময়তাপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী। ছেলে মো. জসিমউদ্দিন সাগর বলেন, গত ১৩ই মার্চ সকালে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দু’দিন পর জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করি। গতকাল দুপুরে উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামের গজারি বনে লাশ পাওয়া যায়। এমন খবরের ভিত্তিতে এসে কাপড়-চোপড় দেখে মাকে শনাক্ত করি। তবে কীভাবে মারা গেছে বলতে পারছি না। ইউপি সদস্য মো. শামসুল হক বলেন, ‘স্থানীয় কয়েকজন নারী বনের ভেতরে ঝরাপাতা কুড়াতে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়।
বিষয়টি পুলিশকে জানাই। শ্রীপুর থানার উপ-পরিদর্শক রৌশন আলী বলেন, খবর পেয়ে বনের ভেতর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।