কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৭ জেলায় প্রাণ গেল ১২জনের

সংবাদ জমিন ডেস্কঃ
কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে রোববার সাত জেলায় ১২ জন নিহত হয়েছে। এর মধ্যে পটুয়াখালীর বাউফলে দুই জন, ঝালকাঠিতে তিন জন, ভোলার লালমোহনে দুইজন, মনপুরায় একজন, বাগেরহাটে একজন, পিরোজপুরে একজন, নেত্রকোনায় একজন ও খুলনায় একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বাউফলের তেতুলিয়া নদীতে আরো দুইজন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের পরিবারে চলছে দারুণ উদ্বেগ-উৎকন্ঠা।

শিরোনাম