যুবকের পায়ুপথ থেকে অবশেষে বের করা হলো আস্ত ডাব

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
শাহরাস্তিতে নিজের পায়ুপথে ছয় ইঞ্চি ব্যাসার্ধের আস্ত ডাব ঢুকিয়ে বিপাকে পড়েন ৪৫ বছর বয়সী এক যুবক। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার এমন কাণ্ড চাঁদপুরসহ সমগ্র দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার বায়ুপথে ডাব ঢুকে পড়ার কষ্টে ওই যুবক যখন ছটফট শুরু করেন তখন তার স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক্সরে ও আল্টাসাউন্ড করিয়ে পেটের নিম্নাংশে ছয় ইঞ্চি ভিতর একটি ডাবের অস্তিত্ব খুঁজে পান। পরে ঘণ্টাব্যাপী বায়ুপথের (রেকটাম) সার্জারি করে ওই ডাব অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকরা। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিরোনাম