সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত বৃদ্ধর নাম মিয়া হোসেন (৬৫)। তিনি উপজেলার সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

জানা যায়,শনিবার (১৩ এপ্রিল) বিকালে নিহত মিয়া হোসেনের পক্ষের একজনের গরু অপর পক্ষ হেলাল মিয়ার বোরো ধান ক্ষেতে যাওয়ার সূত্র ধরে একে অপরের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে ঘটনাস্থলেই মিয়া হোসেন নিহত হন।

শিরোনাম