সিংগাইরে নারী কেলেঙ্কারির ঘটনায় মাইটিভির সেই বাদল এখন জেল হাজতে
সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইরে নারী কেলেঙ্কারির ঘটনায় মাইটিভির সেই বাদল হোসাইন এখন জেল হাজতে।এ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে চলছে বিব্রতকর অবস্থা।তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর খবরে এলাকায় বিরাজ করছে স্বস্তির নিঃশ্বাস।
জানা গেছে,উপজেলার চারিগ্রামের জনৈকা কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে মাইটিভির চাঁদাবাজ খ্যাত বাদল হোসাইন অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল।সেই সাথে অসামাজিক কার্যকলাপের নগ্ন ভিডিও ধারণ করে তাকে হুমকি দিচ্ছিলো। ধারণা করা হচ্ছে,নগ্ন ভিডিও ধারণের পর ভুক্তভোগী কন্যাকে ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল বাদল।নিজেকে বাঁচাতে অবশেষে ঐ মেয়ে বিজ্ঞ আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত প্রতারক বাদলের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।তবে মামলাটি কি ধারায় নেয়া হয়েছে, এ সংবাদ লেখা পর্যন্ত সে সম্পর্কে কিছুই জানা যায়নি।