সংবাদ জমিন রিপোর্টঃ
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার কাজ শেষ। এখন চলছে জয় পরাজয়ের হিসেব-নিকেশ।৮ মে নির্বাচনে জয়-পরজয়ের মধ্য দিয়ে আওয়ামীলীগের আগামী দিনের চূড়ান্ত পথ চলা শুরু হবে।
জানা গেছে,এ উপজেলার ভোট সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ৯৩ জন।ভোট কাস্টিং হার কম হওয়ার সম্ভাবনা রয়েছে।নির্বাচনে এবার চেয়ারম্যান পদে জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আব্দুল মাজেদ খান(আঁনারস),উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম(কাপপিরিচ) ও বিএনপির আব্দুল হাকীম(দোয়াত কলম)নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থী ৩ জন থাকলেও মূল প্রতিযোগিতা হবে হাজী আব্দুল মাজেদ খান ও সায়েদুল ইসলামের মধ্যে।পশ্চিম এলাকার ইউনিয়ন গুলোতে হাজী আব্দুল মাজেদ খান এগিয়ে থাকবেন।আর মধ্য ও পূর্ব এলাকার ইউনিয়ন গুলো ওএগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে সায়েদুল ইসলামের।তবে অশনির সংকেত হচ্ছে,মধ্য ও পূর্ব এলাকার ইউনিয়ন গুলোতে হাজী আব্দুল মাজেদ খান বেশ শক্তভাবেই আঘাত হেনেছে।শেষ মুহূর্তে পূর্ব এলাকার ইউনিয়ন গুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে।তাছাড়া মধ্যাঞ্চল পৌরসভার ভোটও ভাগাভাগি হবে। এ ক্ষেত্রে এগিয়ে রাখা হচ্ছে হাজী আব্দুল মাজেদ খানকে।অবশ্য সায়েদুল ইসলামের সমর্থকরা বলছেন,শেষ পর্যন্ত তারাই বিজয়ী হবেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন(তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা খাতুন(হাঁস) বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।