মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি নানা দিক তুলে ধরেন।

সুদেব সাহা বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার আপন ফুফাতো ভাই সদর উপজেলা পরিষদের পরপর দুইবারের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করলে, দলীয় পদ থাকবে না। প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরামকে ডেকে তার ফুফাতো ভাইয়ের পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছেন। একজন সংসদ সদস্য হওয়ার পরও একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেয়ায় দলীয় কর্মী-সমর্থকদের মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে।

শিরোনাম