ঢাবিতে ‘৩৫ প্রত্যাশীদের’ অবস্থান, আল্টিমেটাম,অনশনের হুঁশিয়ারি

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
কর্মসূচিতে পুলিশি বাধা ও আটকের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা। অবস্থান নেয়া প্রায় দুই শতাধিক আন্দোলনকারী নিজেদের দাবি আদায় ও আটককৃতদের মুক্তি দাবিতে রাত ১০টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীকে আল্টিমেটাম দিয়েছেন।

এই সময়ের মধ্যে সবাইকে মুক্তি না দিলে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান আন্দোলনকারীরা

শিরোনাম