লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করলো দুর্বৃত্তরা
সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষা পাড়া গ্রামের মৃত আকরাম শিকদারের ছেলে ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত চেয়ারম্যান। শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দুর্বৃত্তরা তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে রাত ১০টা ৪৫ মিনিটের সময় তিনি মারা যান। পরিবারের লোকজন জানান, লোহাগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।