যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রাণ গেল কলেজছাত্রের
যশোর প্রতিনিধিঃ
যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নুর হোসেন (২৩) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। তিনি শংকরপুর এলাকার নজরুল মোল্যার ছেলে এবং যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ছাত্র। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, শনিবার বিকালে শংকরপুরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই সূত্র ধরে শনিবার রাতে এলাকার পচা, কানা রনি, রিয়াদ, মনিরসহ আরও কয়েকজন যুবক আকবারের মোড়ে নুরকে চাকু দিয়ে আঘাত করে। পরে তাকে একটি ঘরের মধ্যে আটকে রাখে। খবর পেয়ে আশপাশের লোকজন এসে নুরুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই খুলনায় রেফার করে। খুলনায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি বলেন, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।