অবশেষে ২ মাস পরে বাড়ি ফিরলেন এমভি আব্দুল্লাহর নাবিক নাজমুল

সংবাদ জমিন ডেস্কঃ
অবশেষে ফিরলেন সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহর নাবিক নাজমুল হক। ২ মাস পরে বুধবার ভোরে সিরাজগঞ্জে নিজ গ্রামে এসে পৌঁছেছেন তিনি। দেশে ফেরার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করতে থাকে।

এর আগে দীর্ঘদিন সোমালিয়ান জলদস্যুদের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৪ই এপ্রিল রাতে চট্টগ্রাম থেকে রওনা হয়ে গতকাল ভোরে নিজবাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর-নুরনগর গ্রামে তার পরিবারের কাছে ফিরে আসেন। এদিকে নাজমুলকে দেখতে বাড়িতে ভিড় করে প্রতিবেশী ও আত্মীয়স্বজনেরা।

শিরোনাম